এই বইটিতে লেখক লিখেছেন কিভাবে নামাজ পড়তে হয়।

এবং নামাজের জন্য একটা লোককে কি কি জানতে হয়, লেখক যদিও বইটি ছোটদেরকে টার্গেট করে এ বইটি লিখেছে তবুও আমার কাছে মনে হয় এ বইটি বড়দের জন্য ও দরকারী।


একটা লোক নামাজ পড়তে হলে সাধারণত যা যা নিয়মাবলী মেনে নামাজে বা সালাতে দাড়াতে হয় তা যদি কোনো ব্যাক্তি না শিখে দাড়ায় তাহলে কি নামাজ সঠিক হবে।


নামাজ পড়তে হলে আগে জানতে হবে শরীর কিভাবে পাক রাখতে হয়, কিভাবে ওযু করতে হয়, এবং পোশাক পাক রেখে, কেবলামুখি হয়ে ওয়াক্ত চিনে তারপর নামাজে বা সালাতে দাঁড়াবে।