কুরআন বুঝার পথ ও পাথেয় বই    লেখক আবদুস শহীদ নাসিম

আল কুরআন আমার জীবনের একমাত্র গাইডবুক।

যে বই পড়লে আমি সমাজ ব্যবস্হা, রাস্ট্র ব্যবস্হা, দৈনিক চলাফেরা, কথা বার্তা বলার নিয়ম কানুন ইত্যাদি ইত্যাদি সবকিছু একটি মাত্র বই পড়েই সবকিছু শিখতে পারি।



এমন একটি বই আমার আপনার জন্য যে দয়াময় ও করুনাময় রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন তাকে কি লিখে ধন্যবাদ দিবো তা আমার জানা নেই।

তার প্রসংশা লিখতে গেলে আমার ফোনের চার্জ শেষ হয়ে যাবে তবুও আমার মহান আল্লাহ তায়ালার জন্য প্রসংশা লেখা শেষ হবেনা।


আমাদের জন্য আল্লাহ তায়ালা এমন একটি কিতাব পাঠিয়েছেন যেটি পড়লে আমরা দুনিয়ার সঠিক পথ গুলো খুজে পাই।

এবং এটি এমনই একটি কিতাব বা বই যার মধ্যে কোনো ভূল নেই।

পৃথিবীরর এমন কোনো বই নেই যেটিতে ভূল নেই কুরআন ব্যাতিত।